ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • গৌরনদীতে করোনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

    গৌরনদীতে করোনায় স্কুল শিক্ষিকার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা আক্তার (৩৮)। গর্ভাবস্থায় করোনায় আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লহি....রাজিউন)।

    শিক্ষিকা শামিমা আক্তার গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজ এর সভাপতি ও বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হানিফের স্ত্রী। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা পূর্বে শনিবার রাতে তিনি একটি মৃত সন্তান প্রসব করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, পিতা-মাতাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে উপজেলার ভূরঘাটা গ্রামের স্বামীর বাড়িতে জানাজা শেষে মরহুমার লাশ তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আহছান উল্লাহ, সাবেক সভাপতি থোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাদিরা আফরিন, উপজেলা সহকারী শিক্ষক সমাজ এর সাধারণ সম্পাদক সুদাম পাল, শিক্ষক নেতা এস.এম জাকির হোসেন প্রমুখ।

     

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ