ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • প্রেমিকাকে অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় কুপিয়ে হত্যা

    প্রেমিকাকে অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভুল বোঝাবুঝির জেরে দীর্ঘদিনের প্রেমিকের পরিবর্তে পরিবারের পছন্দ অনুযায়ী অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় প্রেমিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন সঞ্জয় সরকার (১৮) নামে এক তরুণ।  

    সোমবার (০৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত পুজা সরকার (১৫) ওই গ্রামের পবিত্র সরকারের মেয়ে। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সঞ্জয় একই গ্রামের বাসিন্দা।  

    বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সঞ্জয়ের সঙ্গে পুজার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত কয়েকদিন ধরে তাদের দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝি চলছিল। এ অবস্থায় পুজাকে অন ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। এ সিদ্ধান্তে পুজার সম্মতি থাকার কথা শুনে সঞ্জয় ক্ষিপ্ত হয়। সোমবার সকালে পুজা তার বাড়ির উঠানে কাজ করছিল। এসময় সঞ্জয় পেছন থেকে ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। সেই সঙ্গে নিজের শরীরেও ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।

    পরে স্থানীয়রা ছুটে এসে দ্রুত পুজাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই পুজা মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আহত সঞ্জয়কে আটক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ