ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • ‘খেলা হয়েছে সরকার বনাম তৈমূর’

    ‘খেলা হয়েছে সরকার বনাম তৈমূর’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৈমূর আলম অভিযোগ করে বলেন, জনগণ আমাকে নির্বাচনে সর্বাত্মক সমর্থন দিয়েছে।সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। কিন্তু ইভিএমের কারচুপির জন্য আমার পরাজয় হয়েছে।

    রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় পরাজয় নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

    তিনি আরও বলেন, এই পরাজয়কে আমি পরাজয় মনে করি না। আমি ভোটকেন্দ্রে জনগণের উপস্থিতি স্বতঃস্ফূর্ত মনে করি। কিন্তু জনগণ ভোট দিতে পারে নাই। ভেতরেও একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। নইলে এত ব্যবধান (ভোট) হতে পারে না।

    সদ্য নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিষয়ে মন্তব্য চাইলে তৈমূর বলেন, আমি তার বিষয়ে আগেও কিছু বলি নাই। এখনও কিছু বলব না। খেলা হয়েছে সরকার বনাম তৈমূর আলম।

    ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বিএনপি থেকে অব্যাহতি পাওয়া এই নেতা বলেন, রাজনীতি করতে দল লাগে না। তৈমূর আলম খন্দকারের পদ-পদবির দরকার নাই। তবে বিএনপি আমার রক্তের সঙ্গে মিশে আছে। এটা নিয়েই আমি মরতে চাই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ