ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

    বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-কুয়াকাটা মাহসড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন হয়।

    বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিভাগের আলিশা মুনতাজ সঞ্চালনায় এ সময় গণিতবিভাগের ফরহাদ হোসেন, বাংলা বিভাগের সুমাইয়া আফরিন সুজয় শুভসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য দেন।

    তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, বিশেষ করে ছাত্রীদের ওপর কর্তৃপক্ষের নির্দেশে পুলিশের হামলা অত্যান্ত ন্যক্কারজনক ঘটনা। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবি জানান। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ভোলা সড়কের মোড় হয়ে ফের ক্যাম্পাসে এসে শেষ হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ