ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • তৈমুরের বাসায় আইভী

    তৈমুরের বাসায় আইভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসায় গেছেন বিজয়ী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

    সোমবার বিকাল ৫টার দিকে শহরের মাসদাইর এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তৈমুরের বাসভবনে যান আইভী। এসময় পাশাপাশি বসে কথা বলেন তারা।

    এর আগে ‘বাবারা তো মেয়েকে জিতিয়ে দেয়’ বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পর পর তিন বারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

    রোববার নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ের পর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

    আপনার কাকার উদ্দেশে কিছু বলবেন; তিনি তো অনেক ভোট পেয়েছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পর পর তিন বারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেন, হ্যাঁ কাকা অনেক ভোট পেয়েছেন। কাকাকে অভিনন্দন জানাচ্ছি। তাকে বলতে চাচ্ছি- তার মেয়েই জিতেছেন। মেয়ে তো জিতবে। বাবারা তো সব সময় মেয়েদেরই জিতিয়ে দেয়।

    তিনি আরও বলেন, তিনি যেহেতু আমার চাচা, তিনিও নিশ্চয় খুশি হয়েছেন- চুনকার মেয়ে জিতেছে; উনারই মেয়ে জিতেছে। আমি তাকে নিয়েই কাজ করবো। তার যে পরিকল্পনা আছে; আশা করি তিনি আমাকে সহযোগিতা করবেন।

    নাসিক নির্বাচনের ভোটগ্রহণ রোববার সকাল ৮টা থেকে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে নাসিকের ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালে ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যাই বেশি চোখে পড়ে। ভোটের মাঠে মেয়র পদে ছয়, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জনসহ মোট ১৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ