ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • করোনা সংক্রমণ রোধে

    আমতলীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ২৩ জনকে জরিমানা

    আমতলীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ২৩ জনকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে সরকারি নির্দেশনা অনুযায়ী মরনঘাতি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধি নিষেধ না মানা ও জনসচেতনতা বাড়াতে মোবাইল কোর্টের মাধ্যমে ২৩ জনকে জরিমানা করা হয়েছে।  

    সকাল ১০ টার দিকে আমতলী উপজেলা ও পৌর শহরের বিভিন্ন সড়কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মুখে মাস্ক ব্যবহার না করা, সরকারী বিধি নিষেধ না মানা এবং জনসচেতনতা বাড়াতে পথচারী, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানের ২৩ জনকে জরিমানা করেন। পরে তিনি পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।

    সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলাম বাপ্পি বলেন, জনসচেতনতা বাড়াতে এবং করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে। তাই সকলকে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ