ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • দাবি আদায়ে বরিশালে শিক্ষকদের সভা

    দাবি আদায়ে বরিশালে শিক্ষকদের সভা
    প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সভায় ‍উপস্থিত নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ চার দফা দাবি আদায়ে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর সিস্টার ডে স্কুলে সোমবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের জেলা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তপন কুমার মন্ডল। জেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম জাফরের সভাপতিত্বে ও পার্থ সারথীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কে.এম. সাব্বির।

    আরও উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা সভাপতি মাসুদ খলিফা, বরিশাল মহানগরের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, মহানগর সাধারণ সম্পাদক সাইফুর রহমান, বরিশাল সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি রাসেল হায়দার, আগৈলঝাড়া উপজেলা সাধারণ সম্পাদক দিনেশ ঘটক প্রমুখ।

    সভায় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করতে হবে। জট নিরসনে প্রয়োজনে উপজেলা গ্রেডিং বাতিল করে জেলা গ্রেডিং চালু করা হোক।

    সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে বাতিল হওয়া টাইম স্কেল পুনঃবহাল, প্রধান শিক্ষকের পরের ধাপে সহকারি শিক্ষকের বেতন স্কেল নির্ধারণ করতে হবে। এছাড়া পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের ক্ষমতা সরাসরি নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষকদের সমমর্যাদায় আনার দাবি জানান বক্তারা।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ