ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আইভী চুনকার মেয়ে মানে আমার মেয়ে: তৈমুর

    আইভী চুনকার মেয়ে মানে আমার মেয়ে: তৈমুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে আধ্যাত্মিক ও আত্মার সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

    তিনি বলেন, তার সঙ্গে আমার যে সম্পর্ক এটি একটি আধ্যাত্মিক ও আন্তরিক সম্পর্ক।  আমি সবসময় তার জন্য দোয়া করি।  আলী আহমদ চুনকার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আইভী চুনকার মেয়ে মানে আমার মেয়ে। আমি মনে করি আমার মেয়ে জিতেছে।

    সোমবার বিকাল ৫টার দিকে শহরের মাসদাইর এলাকায় মিষ্টি ও ফুল নিয়ে তৈমুরের বাসভবনে যান আইভী। পরে দুই নেতা পাশাপাশি বসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

    এসময় আইভী বলেন, তৈমুর কাকা আমার বাবার মতো। তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্কে। আমাদের অনেক পারিবারিক সমস্যা সমাধানে তিনি এগিয়ে এসেছেন। আমি বাবা-মার কবর জেয়ারত করতে এলে তৈমূর কাকার মায়ের সঙ্গে দেখা করতাম। নির্বাচনে জয় পরাজয় কোনো বিষয় না। আমাদের পারিবারিক সম্পর্কটা সারাজীবন থাকবে। কাকার পরামর্শ নিয়ে এগিয়ে যাবো। তিনি আমার জন্য দোয়া করবেন।
     
    তৈমুর আলম বলেন, আইভীর সঙ্গে আমার সবধরণের সহযোগিতা থাকবে।  শুধু সমালোচনা নয়, সবাই তাকে সহযোগিতা করবেন।  প্রশাসক হিসেবেও আইভীর সফলতা কামনা করি আমি।  

    নাসিক নির্বাচনের ভোটগ্রহণ রোববার সকাল ৮টা থেকে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে নাসিকের ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালে ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যাই বেশি চোখে পড়ে। ভোটের মাঠে মেয়র পদে ছয়, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জনসহ মোট ১৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ