ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মনপুরায় লকডাউনে বিধি নিষেধ মানছেনা কেউ

    মনপুরায় লকডাউনে বিধি নিষেধ মানছেনা কেউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
    করোনা সংক্রমণ বৃদ্ধির আশংকা সচেতন মহলের, মাক্স না পড়ায় ২০ জনের জরিমানা, মোবাইল টিম গঠন, নদীপথে যাত্রীবাহি লঞ্চ-ট্রলার ও স্পীডবোট বন্ধ ঘোষনা, প্রশাসনের দফায় দফায় মিটিং

    ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলায় লকডাউনে বিধি নিষেধ মানছেনা কেউ। উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে মানুষের উপচো পড়া ভীড় দেখা গেছে। সামাজিক দূরত্বতো দূরের কথা মাক্স পড়ছেনা বেশিরভাগ মানুষ। এখনই লাগাম টেনে না ধরতে পারলে উপকূলে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশংকা করছেন সচেতন মহল।

    সকাল থেকে উপজেলার প্রত্যেকটি হাট-বাজারের দোকান-পাঠ খোলা ছিল। হাট-বাজারে আসা জনসাধারন মাক্স না পড়ে হাট-বাজারে চলাফেরা করে। এমনকি হোটেল-রেস্তোরায় পাশাপাশি বসে সকালের নাস্তা করতে দেখা গেছে। 

    এছাড়াও ঔষধের দোকানে জরুরী ঔষধ কিনতে আসা অনেকে মাক্স না পড়ে ঔষধ কিনতে দেখা গেছে। পাশাপাশি পণ্য পরিবহনের শ্রমিকরা মাক্স না পড়ে পন্য পরিবহন করছে। 

    সোমবার দেশব্যাপি লকডাউনের প্রথমদিনে মনপুরা উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে সকাল থেকে এই দৃশ্য দেখা যায়। মাক্স না পড়ে বাজারে আসার কারন জানতে চাইলে অনেকে কথা বলতে রাজি হননি, অনেকে ভূল হয়েছে বলে জানান।

    সরেজমিনে (সোমবার সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত) উপজেলার হাজিরহাট বাজার, ফকিরহাট বাজার, বাঁধেরহাট, বাংলা বাজার, রামনেওয়াজ, কোড়ালিয়া, মাষ্টারহাট, ভূঁইয়ার হাট একই দৃশ্য দেখা যায়। এখানকার মাছ ও নিত্য পণ্যের বাজারে ভিড় দেখা গেছে। বেশিরভাগ মানুষ মাক্স পড়েনি। ক্রেতা-বিক্রেতা অনেকের মাক্স ছিলনা।

    এই ব্যাপারে মনপুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম শাহীন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল জানান, লকডাউনে সামাজিক দূরত্ব সহ মাক্স না পড়ে সবাই যেভাবে বাজারে আসছে এতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। এখনই প্রশাসনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নিতে হবে তানাহলে পরে করোনা সংক্রমণের বৃদ্ধি ঠেকানো যাবেনা।

    এদিকে, করোনা সংক্রমণ রোধে লকডাউন সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার কমিটি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করা হয়েছে। এছাড়াও উপজেলার চারটি ইউনিয়নে জনসাধারনকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। লকডাউনে কড়াকড়ি আরোপের জন্য দুইটি মোবাইল টিম গঠনসহ বাজার মনিটরিং এর জন্য বাজার কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

    মাক্স না পড়ায় জরিমানা:
    লকডাউনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে মোবাইল র্কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। এই সময় মাক্স না পড়ায় ২০ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

    এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, লকডাউন সফল করার লক্ষে নদীপথে যাত্রীবাহি সকল নৌযান বন্ধ ঘোষনা করে। এছাড়াও উপজেলায় দুইটি মোবাইল টিম গঠন করা হয়েছে। সরকারি নির্দেশনা মানতে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ