ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • হত্যা মামলা করতে থানায় অভিনেত্রী শিমুর পরিবার

     হত্যা মামলা করতে থানায় অভিনেত্রী শিমুর পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নৃশংস হত্যাকাণ্ডের শিকার অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর পরিবার মামলা দায়ের করতে এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় অবস্থান করছে। ইতোমধ্যে শিমুর দুই ভাই ও একমাত্র বোন এ বিষয়ে থানায় দাঁড়িয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

    শিমুর বোন ফাতেমা আক্তার বলেন, পুলিশ যদিও বলছে আমার বোনকে হত্যার দায় স্বীকার করেছে তার স্বামী নোবেল। কিন্তু আমরা বিষয়টি এখনও অবগত নই। আমরা এ বিষয়ে ওসির সঙ্গে কথা বলব। একইসঙ্গে থানা হেফাজতে থাকা বোনের স্বামীর কাছ থেকে জানতেই চাইব তাদের ‘লাভ ম্যারেজ’, দুই সন্তান নিয়ে এত সুন্দর একটা সংসার, ১৮ বছরের দাম্পত্য জীবন। যদি হত্যা করেই থাকেন, কেন তাকে হত্যা করলেন?

    উল্লেখ্য, নিখোঁজের একদিন পর কেরানীগঞ্জের হজরতপুর এলাকার সড়কের পাশ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। জব্দ করা হয় রক্তমাখা গাড়িও। হত্যার ঘটনায় গতকাল সোমবার (১৭ জানুয়ারি) রাতেই তার স্বামী নোবেলসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আইন প্রয়োগকারী সংস্থা।

    পরিবারের অভিযোগ ভিন্ন হলেও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খানকে সন্দেহ করছে শিমুর সহকর্মীরা। অন্যদিকে শিমু হত্যা ইস্যুতে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছেন জায়েদ খান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ