ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • উজিরপুরে সহপাঠী হামলার শিকার স্কুলছাত্র

    উজিরপুরে সহপাঠী হামলার শিকার স্কুলছাত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে ছাত্রের রঙিন চশমা ছুড়ে ফেলেন শিক্ষক। এরই জেরে বখাটের হামলার শিকার হয়েছে সহপাঠী। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত সূত্রে জানা যায় উপজেলার বামরাইল হস্তিশুন্ড এইচ এম ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সুজন ১৮ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রেণিকক্ষে প্রবেশ করে ১০ম শ্রেণির ছাত্র তুফান বেপারীর চোখে রঙিন চশমা পরিহিত অবস্থায় দেখতে পেয়ে চশমাটি কেড়ে নিয়ে জানালা দিয়ে ছুড়ে ফেলে দেন।

    এরপর ওই শিক্ষক ২য় তলা থেকে জরুরী কাজে নীচতলায় গেলে ক্ষিপ্ত হয়ে বখাটে ছাত্র তুফান ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে নিয়ে ক্লাস বর্জন করে স্কুল মাঠে চলে যায়। কিছুক্ষণ পরে শিক্ষক ক্লাসে পুনরায় প্রবেশ করে তুফানসহ কয়েকজন ছাত্রকে দেখতে না পেয়ে বিষয়টি জানতে চাইলে তরিকুল ইসলাম নয়ন হাওলাদারসহ অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি জানিয়ে দেয়।  এ খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে বখাটে তুফান বেপারী শিক্ষক ক্লাস শেষে অফিস কক্ষে চলে যাওয়ামাত্র লাঠি নিয়ে ক্লাসে ঢুকে সহপাঠী তরিকুল ইসলামের মাথায় আঘাত করে রক্তাক্ত যখম করে।

    আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে আহত শিক্ষার্থী তরিকুল ইসলাম জানায়, আমি স্যারের কাছে সত্য কথা বলায় আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত যখম করে। ডাঃ আমার মাথায় ১০টি সেলাই করেছেন। আমি অল্পের জন্য বেঁচে যাই। অভিযুক্ত তুফান পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এ বিষয়ে জানতে সহকারী শিক্ষক সুজনের মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি তিনি রিসিভ করেননি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহসেন আরা শিখা জানান ওরা একই ক্লাসের ছাত্র। না বুঝে মারামারি করেছে। বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটিকে জানানো হয়েছে। এছাড়াও উভয় পক্ষের অভিভাবকের সাথে দেখা করা হয়েছে। দুই দিনের মধ্যে বিষয়টি মিমাংশা করার চেষ্টা করা হবে।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ