ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কোপাল বখাটেরা

    বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কোপাল বখাটেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়েছে বখাটেরা। 

    মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা এলাকায় এ ঘটনা ঘটে।

    গুরুতর আহত কিশোর জাবের হোসেন (১৭) বড় লবনগোলা এলাকার ইমাম হোসেনের ছেলে। 

    জাবেরের পরিবার জানায়, জাবেরের ছোট বোন স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে লেখাপড়া করে। স্কুলে যাওয়া-আসার পথে একই এলাকার দুলাল চৌধুরীর ছেলে ইমাম চৌধুরী (১৬) বখাটেদের নিয়ে তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জাবেরের বোন বাড়িতে জানায়। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিয়ে ইমামের সঙ্গে কথা বলে জাবের। এ সময় জাবেরের সঙ্গে ইমামের তর্কাতর্কি হলে ‘দেখে নেয়ার হুমকি’ দিয়ে ইমাম চলে যায়।

    মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাজারে যাওয়ার পথে জাবেরের পথরোধ করে ইমাম ও তার সহযোগীরা। এ সময় জাবেরের সঙ্গে আবারও বাকবিতণ্ডা হয় ইমাম ও তার সহযোগীদের। এক পর্যায়ে ছুরি দিয়ে জাবেরের পিঠে ও মাথায় আঘাত করে ইমাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

    বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদি হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অভিযোগ অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলায় বখাটেপনা ও কিশোর গ্যাং নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ