ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বরিশালে করোনা সংক্রমন রোধে ফ্রি মাস্ক বিতরণ

    বরিশালে করোনা সংক্রমন রোধে ফ্রি মাস্ক বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধানে উদ্ধুদ্ধ করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মো. জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে।

    বুধবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাবাহন চালক, যাত্রী, শ্রমিক ও সাধারণ পথচারীদের মাঝে এই ফ্রি মাস্ক বিতরণ করা হয়।

    এ সময় উপ-পুলিশ কমিশনার উত্তর মো. জাকির হোসেন মজুমদার বলেন, সারাদেশে মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমন বৃদ্ধি পাচ্ছে।মহামারি করোনা ভাইরাসের ওমিক্রন সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নেই। সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে নিজে বাচুন, পরিবারকে বাঁচান।

    তিনি আরও বলেন, ইতিমধ্যেই নগরীতে চলাচলকারী গন পরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহনে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। গনপরিবহনে জনসাধারনকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

    এ সময় উপস্থিত ছিলেন, বিএমপি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মো. সেলিম, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম শামীম, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. খলিলুর রহমান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার সহ বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ