ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ছাগলে লাউগাছ খাওয়াকে কেন্দ্র করে ভাবিকে পিটিয়ে আহত

    ছাগলে লাউগাছ খাওয়াকে কেন্দ্র করে ভাবিকে পিটিয়ে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে ছাগলে লাউগাছ খাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের স্ত্রী নাসরিন (৩২) কে পিটিয়ে আহত করেছে নিজাম (৩৫) নামের এক ব্যক্তি। গুরুতর আহত নাসরিনকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা গ্রামে।

    জানা গেছে, নিদ্রা গ্রামের খান জাহান আলীর ছেলে নিজামের ছাগলে চাচাতো ভাইয়ের লাউগাছ খেয়ে ফেলে । পরে নাসরিন ছাগল আটকে রাখলেও, পরবর্তীতে স্বামীর নির্দেশে ছাগলটি ছেড়ে দেন। পরে

    নিজামসহ পরিবারের সদস্যরা নাসরিনকে মারধর করে। এতে গুরুতর হয়ে পরে নাসরিন। পরে উদ্ধার করে নাসরিনকে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যেতে বলেন।

    আহত ও নির্যাতিত গৃহবধূর স্বামী মো. আবু জাফর জানান, বিকেলে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে তিনি তালতলী বাজারে ছিলেন, হঠাৎ মাগরিবের নামাজের আগে আমার স্ত্রী ফোন দিয়ে বলে নিজামের ছাগলে আমাদের লাউগাছ খেয়েছে আমি ছাগলে বেধে রেখেছি।

    আমি তখন ছাগল ছেড়ে দিতে বলি স্ত্রী ছাগল ছেড়ে দিয়ে নিজামকে বলে এরপর এপাশে যেন ছাগল না আসে। তখন নিজাম বলে, ছাগল আসলো কি করবি এ নিয়ে বাগবিতণ্ডা হয় একপর্যায়ে, নিজাম তার স্ত্রী তানজিলা, আমেনা, বিউটি মিলে নাসরিন ও তার মেয়ে আফিফাকে কিল ঘুষি লাথা মারে। এ সময় নাসরিন জ্ঞান হারালে নিজাম বুকের উপরে উঠে পাড়াতে থাকে। খবর পেয়ে আমি দ্রুত বাড়িতে গিয়ে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যেতে বলেন।

    জাফর আরো বলেন, তিনি বাড়িতে না থাকার সুযোগে পাশাপাশি বাড়িতে বসবাস করা তার চাচা খানজাহান হাওলাদারের ছেলে নিজাম গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় তার স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি আমার স্ত্রী নাসরিন একাধিকবার জানান। এ বিষয় চাচার কাছে বারবার অভিযোগ দিলেও চাচা কোন ব্যবস্থা নেয়নি।

    এ বিষয় অভিযুক্ত নিজাম বলেন,আমার ছাগলের বাচ্চাকে টেনে হিচরে নিয়ে যায় ভাবি নাসরিন ।  এ সময় আমার বোন বিউটি জিজ্ঞাসা করতে গেলে আমার ভাবি তাকে মারধর করে। আমরা তাকে মারধর করিনি। আমার বোনকে নিয়ে আমি পটুয়াখালী হাসপাতালে আছি।

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি সাখাওয়ত হোসেন তপু বলেন, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ