ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা হোটেল বন্ধ-ভাড়া দ্বিগুণ, কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে
  • লালমোহনের দরিদ্র মেধাবী ছাত্র আনোয়ারের বাঁচার আকুতি

    লালমোহনের দরিদ্র মেধাবী ছাত্র আনোয়ারের বাঁচার আকুতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনের লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চর প্যায়ারী মোহন গ্রামের বাসিন্দা অসহায় দিন মজুর বৃদ্ধ মো: নুরুজ্জামানের কনিষ্ঠ সন্তান ভোলা সরকারী কলেজের স্নাতক প্রথম বর্ষের মেধাবী ছাত্র মো.আনোয়ার।

    গত ১লা এপ্রিল (বৃহস্পতিবার) এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে দুই হাত ও বাম পা সম্পূর্ণ  ভেঙ্গে যায় যায়। বর্তমানে তিনি রাজধানীর শ্যামলী ডিএসকে হাসপাতাল (দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র) ২য় তলার ১নং শয্যায় চিকিৎসাধীন রয়েছেন।

    ওই হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আনোয়ারের দুই হাত ও পায়ে দ্রুত অস্ত্রপচার করতে হবে। আর এতে ব্যয় হবে প্রায় ৫ লক্ষ টাকা। কিন্তু তাঁর দারিদ্র পিতার পক্ষে এ চিকিৎসার খরচ যোগানো অসম্ভব।

    গুরুতর আহত মেধাবী ছাত্র আনোয়ারের বড় ভাই মো: আল আমিন বলেন, আমাদের বসতভিটা ব্যতীত কোন জায়গা জমি নেই, পরিবারের ভরন পোষন করা ও ছোট ভাইয়ের চিকিৎসার খরচ জোগানো আমার বৃদ্ধ বাবা বা আমার পক্ষে সম্ভব নয় ।

    জানা যায়, মেধাবী ছাত্র আনোয়ার পড়ালেখার পাশাপাশি ভোলা জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন জেলা ফুটবলটিমের একজন নিয়মিত নাম করা খেলোয়ার। তিনি জেলা উপজেলায় খেলোয়াড় হিসেবে সুনামের সহিত পুরস্কারও পেয়েছেন ।

    তার চিকিৎসার খরচের জন্য দেশের হৃদয়বান ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার হাত পেতেছেন আহত মো: আনোয়ারের অসহায় পরিবার। চাইলে সরাসরি অথবা সহযোগিতার জন্য বিকাশ- ০১৭০৮৬৬৪৪২৯, রকেট- ০১৭৮৩৩৪৯৮০০ নম্বরে সহযোগিতা পাঠানো যাবে।


    শংকর মজুমদার/ কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ