ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বহুতল ভবনে ফ্ল্যাট পেল বরিশালে হরিজন পরিবাররা

    বহুতল ভবনে ফ্ল্যাট পেল বরিশালে হরিজন পরিবাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাউনিয়ায় হরিজন সম্প্রদায়ের জন্য সেবক কলোনীতে ছয়তলা বিশিষ্ট দুটি ভবন উদ্বোধন করা হয়েছে। 

    বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে নগরীর কাউনিয়া এলাকার জানকী সিংহ  রোড সংলগ্ন সেবক কলোনীতে এ বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    এ সময় বরিশাল সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ কাউন্সিলরবৃন্দ,সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বরিশাল সিটি করপোরেশনের বাস্তবায়নে মোট ১৪ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৮২২ টাকা ব্যয়ে সেবক কলোনীতে ভবন-এ ও সি নামে দুটি ভবন নির্মাণ করা হয়। ভবন দুটিতে মোট ৯২ টি ফ্ল্যাট ও কমিউনিটি সেন্টার রয়েছে। উদ্বোধন শেষে মেয়র  লটারির মাধ্যমে হরিজন সম্প্রদায়ের মাঝে ৯২ টি ফ্ল্যাট হস্তান্তর করেন। 


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ