ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ‘মাস্ক না পরলে মার্কেট বন্ধ’

    ‘মাস্ক না পরলে মার্কেট বন্ধ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দোকানপাট ও শপিংমলগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা না হলে মার্কেট বা শপিংমল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৩ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ মাস্ক না পরলে কঠোর অ্যাকশনে যাবো। আজ থেকেই পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট মার্কেট তদারক করবেন। সেখানে মাস্ক ছাড়া বেশি ঘুরলে প্রয়োজনে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।’

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদের ছুটি আগের মতো তিন দিনই থাকবে। করোনাভাইরাস সংক্রমণরোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ছে। তবে জেলার মধ্যে গাড়ি চললেও আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ