ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • শীতে কাঁপছে পঞ্চগড় 

    শীতে কাঁপছে পঞ্চগড় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কনকনে শীতে আর হিমেল হাওয়ায় কাঁপছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। সন্ধ্যা ঘনিয়ে রাত শুরু হতেই অনুভূত হচ্ছে প্রচন্ড শীত। গত কয়েকদিন থেকে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতভর বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। এই হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। 


    আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারী) ভোর থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পথ-ঘাট। হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীত নিবারণের জন্য অনেকে খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। আবার অনেকেই কাজের সন্ধানে সাত-সকালে বের হয়েছেন। 


    তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাস পাড়া এলাকার রহিম উদ্দিন নামের এক অটোরিকশা চালক বলেন, ঠান্ডা বাতাসে অটোরিকশা চালাতে গিয়ে হাত- পা যেন অবশ হয়ে যাচ্ছে। কিন্তু না চালিয়ে উপায় কী? ছেলে মেয়ে বউ বাচ্চাকে কি খাওয়াবো। 

    মহানন্দা নদীর পাথর তোলা এক শ্রমিক বলেন, দুই দিন ধরে প্রচন্ড ঠান্ডা পড়ছে এই ঠান্ডাতে মন চাচ্ছে না পাথর তুলি কিন্তু করার কিছুই নেই। একদিন কাজ না করলে পেটে ভাত যায় না। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ।


     


    পঞ্চগড়/এস এম আল আমিন/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ