ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • শিবপুরে শহীদ আসদ দিবস পালিত

    শিবপুরে শহীদ আসদ দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর শিবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ আসদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) উপজেলার ধানুয়াস্থ শহীদ আসাদের সমাধিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরিসহ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    শিবপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা পরিষদরে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, আবদুল মান্নান ভ‚ইয়া পরিষদের পক্ষে আরিফুল ইসলাম মৃধা, শিবপুর সরকারি শহীদ আসদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল হারিস বিকাবদার, জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহী, শিবপুর প্রেসক্লাব,শিবপুর উপজেলা সাহিত্য পরিষদ, নরসিংদী জেলা ও উপজেলা ছাত্রলীগ, শিবপুর উপজেলা যুবদলসহ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

    উল্লেখ্য,‘১৯৪২ সালের ৬ জুন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আমানুল্লাহ মোহাম্মদ আসাদ। তার পৈতৃক নিবাস নরসিংদীর শিবপুরের ধানুয়া গ্রামে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের নির্দেশে পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে স্বৈরশাসন বিরোধী বিক্ষোভ মিছিলে গুলি চালালে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র আসাদ।

    আসাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ছাত্র-জনতা ঢাকা মেডিক্যালে ছুটে আসেন। আসাদ হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া মিছিলে যোগ দেন অসংখ্য সাধারণ মানুষ। আসাদ হত্যার প্রতিবাদে পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি তিন দিনের শোক পালন শেষেসসগ ২৪ জানুয়ারি হরতালের ডাক দেয়। সেইদিনের মিছিলে আবারও পুলিশ গুলি চালালে শুরু হওয়া গণ আন্দোলনে স্বৈরশাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। বিক্ষুব্ধ জনতা আইয়ুব খানের নামে বিভিন্ন স্থাপনা ভেঙে আসাদের নাম জুড়ে দেয়।

     


    নরসিংদী/বোরহান মেহেদী/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ