ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বেতাগীতে ঘুরে বেড়াচ্ছে বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমান

    বেতাগীতে ঘুরে বেড়াচ্ছে বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরগুনার বেতাগী উপজেলার লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিলুপ্তপ্রায় প্রজাতির এক মুখপোড়া হনুমান। কেউ খাবার দিলেই সানন্দে গ্রহণ করছে হনুমানটি। গত কয়েকদিন ধরেই উপজেলার পৌরসভা এলাকায় অবস্থান করছে হনুমানটি। কখনো ঘরের চালে, কখনো গাছের ডালে আবার কখনো বাজারের দোকানের সামনে বসে থাকছে এই প্রাণিটি।

    এলাকাবাসীরা জানান, বেশ কিছুদিন ধরে বিভিন্ন স্থানে দেখা মিলছে হনুমানটির। এলাকাবাসী কলা, বিস্কুট, বাদাম, কেক যা ছুঁড়ে দিচ্ছে তাই গ্রহণ করছে হনুমানটি। হঠাৎ করেই লোকালয়ে চলে আসা হনুমানটি দেখতে ঘটনাস্থলে ভিড় জমাচ্ছে উৎসকু জনতা। ফলে প্রাণের ভয়ে বারবার স্থান পরিবর্তন করছে হনুমানটি।   

    বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিল জিয়াউর রহমান জুয়েল বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমরা এই এলাকায় হনুমানটিকে দেখতে পাচ্ছি। হনুমানটি খুবই শান্ত প্রকৃতির। কাউকেই কিছু বলেনা। হনুমানটি দেখে সবাই খুব মজা পাচ্ছে। তবে কিভাবে, কোথা থেকে হনুমানটি এসেছে তা বলতে পারবোনা।’

    বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ