ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • তেঁতুল গাছ থেকে পড়ে ৮০ বছরের বৃদ্ধের মৃত্যু

    তেঁতুল গাছ থেকে পড়ে ৮০ বছরের বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় গাছ থেকে পড়ে আবুল হোসেন (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, আবুল হোসেন তার বসতঘরের পাশে তেঁতুল পাড়তে গাছে ওঠেন। অসাবধানতাবশত পা পিছলে তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

    পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) খালিদ মাহমুদ আরিফ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ