ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • এক সপ্তাহে ঢাবির ২২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

    এক সপ্তাহে ঢাবির ২২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত এক সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে করোনা পরীক্ষা ল্যাবের দায়িত্বপ্রাপ্ত অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাব থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি পর্যন্ত গত এক সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ৩৬ শিক্ষার্থী নমুনা দিয়েছেন। এর মধ্যে ২২ শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। সর্বশেষ ২০ জানুয়ারি ১৯ জনের নমুনা পরীক্ষায় ১৩ শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। ১৯ জানুয়ারি ২১ জনের নমুনা পরীক্ষায় ৯ শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে সংক্রমণ পরিস্থিতি তুলনামূলক বাড়লেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের নানা বিষয় চিন্তা করেই এখনই বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চায় না প্রশাসন। আবাসিক হল বন্ধ না করে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার দিকে বেশি জোর দিচ্ছেন তারা।

    সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, শনাক্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হবে। বন্ধ করে দেওয়া বা কার্যক্রম সীমিত করে দেওয়া কোনো সমাধান নয়। বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া কোনো সমাধান না। বরং বিশ্ববিদ্যালয়ের মতো বড় পরিবারে রেখে সংক্রমণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ