ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে কাউন্সিলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন রিক্সা চালক!

    আমতলীতে কাউন্সিলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন রিক্সা চালক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার এক কাউন্সিলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন দরিদ্র রিক্সাচালক।  বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বরগুনা প্রেসক্লাবে উপস্থিত হয়ে এমন লিখিত অভিযোগ দিয়েছেন আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রিক্সা চালক  মোহাম্মদ নুরুল ইসলাম।

    তবে অভিযোগ অস্বীকার করেছেন আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার। তিনি উল্টো অভিযোগ করেন আমার প্রতিপক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে ওই রিক্সাচালক বিভিন্ন দপ্তরে অভিযোগ সহ মামলা দিচ্ছে।

    লিখিত বক্তব্যে মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডে মুসলিম গোরস্থান রোডে পৌরসভার পানির টেংকির উত্তর পাশের আমার জমি অন‍্য লোকদের দখলে দিয়েছে কাউন্সিল। আমার কাছে  তিনি ১০ লক্ষ টাকা চাদা চেয়েছিল। এছাড়াও তিনি ভূয়া সনদ দিয়ে স্কুল কমিটির সভাপতি হয়েছেন এ বিষয়ে ৯ জানুয়ারি আমি আদালতে মামলা করেছি।

    অভিযোগ প্রসঙ্গে কাউন্সিল বলেন, তাকেতো এলাকায় দেখিনা। আমি বাঘ না ভাল্লুক তাকে খেয়ে ফেলবো। সে নিজেই তার চাচার জমি ও ঘর দখল করে ছিল তার ঘর চাচারা দখলে নিয়েছে আমি ন‍্যায়ের পক্ষে। আপনারা সরেজমিনে তদন্ত করে দেখতে পারেন। আমার সম্মান নষ্ট করার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করব।
     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ