ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ

    বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর শাখার ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। 

    শুক্রবার (২১ জানুয়ারি ) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সহ সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মনীষা চক্রবর্তী, বরিশাল জেলার সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত, বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, ১৭ নং ওয়ার্ড শাখার আহবায়ক লামিয়া সাইমন প্রমুখ। 

    সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৪ সালে ২১ জানুয়ারি  স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আপোষহীনভাবে  ছাত্রদের অধিকারের পক্ষে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করে চলছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বিভিন্ন  আন্দোলনের পাশাপাশি সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছে।  সম্প্রতি নিরাপদ সড়ক, হাফ পাশ, বেতন ফি মওকুফের আন্দোলনসহ করোনাকালীণ সময়েও কর্মীরা যোদ্ধার ন্যায় প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেছে।

    বক্তারা শাবিপ্রবির আন্দোলনকারী ছাত্রদের উপর  ছাত্র লীগ ও পুলিশ বাহিনীর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন। নেতৃবৃন্দ অবিলম্বে উপাচার্য ফরিদ উদ্দিনের অপসারণের দাবি মেনে নেয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ