ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • আগৈলঝাড়ায় টিকা প্রদানে অর্থ আদায়, তদন্ত কমিটি গঠন

    আগৈলঝাড়ায় টিকা প্রদানে অর্থ আদায়, তদন্ত কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর বরিশালের আগৈলঝাড়ায় টিকা প্রদানে শিক্ষার্থীদের কাছ থেকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ৫০টাকা করে অনৈতিকভাবে আদায়ে ও আত্মসাতের ঘটনায় সহকারী কমিশনার (ভূমি)কে আহবায়ক করে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম।

    কমিটির অপর সদস্যরা হলেন আগৈলঝাড়া থান পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান। কমিটি গঠনের তিন কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

    বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় শিক্ষা কর্মকর্তার দূর্নীতির সংবাদ প্রকাশ হলে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র দৃষ্টি গোচর হয়।

    বিষয়টি নিয়ে এমপি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সাথে কথা বলেন। এমপি’র নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চার সদস্যর তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানিয়েছেন ইউএনও মো. আবুল হাশেম।

    এদিকে শিক্ষা কর্মকর্তার দূর্নীতির সংবাদ প্রকাশের পরে নতুন নতুন অনিয়ম দূর্নীতির বিষয়ে বিস্তর তথ্য প্রদান করতে শুরু করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয়রা।

     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ