ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বাস-অটো সংঘর্ষে উজিরপুরের একই পরিবারের ৩ জন নিহত

    বাস-অটো সংঘর্ষে উজিরপুরের একই পরিবারের ৩ জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৭টায় যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), মো. রিয়াজুল ইসলাম ৪৮ ও মোছা. শারমিন (৩৭)। তাদের সবার বাড়ি বরিশালের উজিরপুরে। এ ঘটনায় সিএনজিচালক আব্দুর রফিক (৫০) এবং শাকিরা নামে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে।

    যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার এ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন ব্যক্তি সকালেই বরিশাল থেকে লঞ্চে ঢাকায় আসেন। সদরঘাট থেকে সিএনজি নিয়ে মাতুয়াইল যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাসের সঙ্গে তাদের বহনকারী সিএনজির সংঘর্ষ হয়।

    তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ