ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • করোনায় ভয়াবহ বরিশাল, শনাক্তের হার ৪৩.৩৯ শতাংশ

    করোনায় ভয়াবহ বরিশাল, শনাক্তের হার ৪৩.৩৯ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শনাক্তের হার এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ভর্তির সংখ্যা লাফিয়ে বাড়ছে। কিন্তু সে অনুযায়ী জনসচেতনতা লক্ষ করা যাচ্ছে না। এতে করোনা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

    শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, শুক্রবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩.৩৯ ভাগ।
    এর আগে, বৃহস্পতিবার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৩২.০৮ ভাগ, বুধবার ২৪.৫৪ ভাগ, মঙ্গলবার ২৬.৩৮ ভাগ, সোমবার ১৭.৭২ ভাগ, রবিবার ১২.২২ ভাগ এবং গত শনিবার ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয়।

    এদিকে, মেডিকেলের করোনা ওয়ার্ডেও বেড়েছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা। শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ১৬ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে একজন রোগী বাড়ি ফিরেছেন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে তিনজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শনিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ১৮ জন রোগী।

    এ নিয়ে শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৪৮১ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪২৮ জনের করোনা ছিল পজিটিভ।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ