ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শপথ নিলেন নবনির্বাচিত এমপি খান আহমেদ শুভ

    শপথ নিলেন নবনির্বাচিত এমপি খান আহমেদ শুভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    টাঙ্গাইল-৭ আসনের নবনির্বাচিত এমপি খান আহমেদ শুভ শপথ নিয়েছেন। শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপনির্বাচনে নির্বাচিত এই এমপির শপথবাক্য পাঠ করান।

    জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এ শপথ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার।

    শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

    শপথ গ্রহণ শেষে খান আহমেদ শুভ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

    প্রসঙ্গত, মো. একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপনির্বাচনে নৌকা প্রতীক পান খান আহমেদ শুভ। 

    তিনি এফবিসিসিআইয়ের পরিচালক, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাটিজ লিমিটেডের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এমপি ফজলুর রহমান খানের ছেলে।

    গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের চার বারের এমপি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।

    ৩০ নভেম্বর (মঙ্গলবার) নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

    গেল ১৬ জানুয়ারি আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং খান আহমেদ শুভ নির্বাচিত হন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ