ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বাবুগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

    বাবুগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের(গোয়েন্দা কার্যালয়) অভিযানে ১৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার করা হয়েছে।

    শনিবার রাত ২টা ৩০মিনিটে  উপজেলার কেদারপুর  ইউনিয়ন থেকে মো. বেল্লাল হোসেন (৩৪)কে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মো. বেল্লাল হোসেন  কেদারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দ মো. আজাহার হাওলাদার এর পুত্র।


    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিদর্শক মো. ইশতিয়াক হোসেন বাদী হয়ে রোববার সকাল ৯ টায় বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৬


    মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে বরিশাল বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. খন্দকার জাফর আহমেদ, সহকারী উপপরিদর্শক মো. ফারুক হোসেন, দিপংকর মন্ডল উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ