ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • গৌরনদীতে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও মেধা পুরস্কার বিতরণ

    গৌরনদীতে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও মেধা পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে বিশিষ্ট শিক্ষানুরাগী ও বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক চেয়ারম্যান ডাঃ কাজী মোখলেছুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও মেধা পুরস্কার বিতরণ এবং দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।  

    কাজী মোখলেছুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে রোববার সকালে কাজী মোখলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সুনীল হালদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক হাওলাদার। এসময় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, ইউপি সদস্য শিমুল সরদার, মরহুমের একমাত্র পুত্র চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, সমাজ সেবক কাজী আলমগীর হোসেন, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র জয়ধর, মো. মুনছুর আলী হাওলাদার, কাজী মোখলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচএম জাকির হোসেন, সহকারী শিক্ষক বোরহান উদ্দিন, যুবলীগ নেতা রমজান আলী, আলম মৃধাসহ অন্যান্যরা।

    পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধানডোবা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জহুরুল ইসলাম। শেষে কাজী মোখলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও মেধা পুরস্কার বিতরণ করা হয়।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ