ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাড়ি থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

    বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাড়ি থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট : কালীগঞ্জ উপজেলায় স্কটল্যান্ডপ্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকিনা কাচারী বাজার সংলগ্ন কালিবাড়ি এলাকার প্রবাসী শিক্ষক ড. মোহাম্মদ মোজাম্মেল হকের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত গৃহকর্মী টাঙ্গাইল জেলার মধুপুরের রাধাপাল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

    স্থানীয়দের সুত্রে জানা গেছে বাড়ির মালিক স্কটল্যান্ডের একটি সনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে কর্মরত। তিনি কাকিনা উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা। তিনি স্কটল্যান্ডের গ্লাসকোভিত্তিক আন্তর্জাতিক সংগঠন চ্যারিটি ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান। বর্তমানে তিনি কাকিনার কালিবাড়ির বাড়িতেই অবকাশ যাপন করছিলেন।

    পুলিশ ও স্থানীয়দের বরাতদিয়ে আরো জানা গেছে, দীর্ঘ ২০ বছর ধরে স্কটল্যান্ডের গ্লাসকো শহরের স্থায়ী অধিবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হকের কাকিনা কালীবাড়ির বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন ওই নারী। প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতের কাজ শেষ করে নিজের রুমে ঘুমিয়ে পড়েন ওই নারী গৃহকর্মী।

    রোববার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির অন্য গৃহকর্মীরা জানালা ভেঙে ভিতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, মৃত গৃহকর্মীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ