ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • অসুস্থ হয়ে হাসপাতালে শাবির ২০ শিক্ষার্থী 

    অসুস্থ হয়ে হাসপাতালে শাবির ২০ শিক্ষার্থী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আমরণ অনশনকারী ২০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদেরকে সিলেটের তিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১১টা পর্যন্ত ২০ জন শিক্ষার্থী হাসপাতাল ভর্তি আছেন বলে জানা যায়।  এখন ৮ জন অনশনকারী শিক্ষার্থী ভিসির বাস ভবনের সামনে অবস্থান করছেন।

    সর্বশেষ গুরুতর অসুস্থ হয়ে আরও ৪ জন হাসপাতালে ভর্তি হয়। এতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। বাকি ৮ জন অনশনরত অবস্থায় উপাচার্য বাস ভবনের সামনে অবস্থান করছেন।

    এর আগে, রোববার (২৩ জানুয়ারি) বিকেলে গণঅনশনের অংশ হিসেবে যোগ দিয়েছেন ৪ শিক্ষার্থী।

    রোববার সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাস ভবনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবরুদ্ধ অবস্থায় আছেন তিনি।

    বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৪ জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন। পরে পারিবারিক কারণে একজন বাড়িতে চলে যান।  এদিকে অনশনের ১১৬ ঘণ্টা পার হলেও আসেনি কোন ফলপ্রসূ সিদ্ধান্ত।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ