ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • সভাপতি তারিন, সম্পাদক সোহাগ

    বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কমিটি গঠন

    বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২২ গঠিত হয়েছে। এতে কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুমাইয়া আখতার তারিন সভাপতি এবং সময় টেলিভিশন (অনলাইন)-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি খায়রুল ইসলাম সোহাগ সাধারণ সম্পাদক হয়েছেন।

    সোমবার (২৪ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী সভায় সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

    ১৫ সদস্য বিশিষ্টর অন্য সদস্যরা হলেন সহসভাপতি মাহাবুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান (মিসাদ), দপ্তর সম্পাদক আজম খান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম (সাব্বির), গ্রন্থাগার বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম (আরিফ)।


    এ ছাড়া সানজিদা ইসলাম জুঁই, তরিকুল ইসলাম, রাকিব হাসান, সুজন, শাহাদত হোসেন ও বাকি বিল্লাহ কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন।

    সভাপতি সুমাইয়া আখতার তারিন বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনায় সাহসী লেখনী' স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব গঠিত হয়েছিল। পূর্বের মতোই ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করবে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ