ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বরগুনায় ভাড়াটিয়াদের হামলায় আহত ২

     বরগুনায় ভাড়াটিয়াদের হামলায় আহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বড়ইতলা ফেরীঘাট সড়কে পলিটেকনিক কলেজের পশ্চিম পাশে মশিউর রহমান খোকনের জমিতে সোমবার সকালে ভাড়াটিয়া হাবিব মোল্লা ও তার স্রী লোকজন নিয়ে ঘর নির্মানের কাজ শুরু করে। এক পর্যায়ে বাড়ীর মালিক খোকন ও তার বোন বাঁধা দিলে তাদের উপর হাবিব, রেবা সহ ৬/৭ জন ইট,শাপল, দা ,লাঠি নিয়ে হামলা করে।

    স্থানীয়রা ৯৯৯ অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত খোকনের বোন ফাতেমা বেগম(৫১) কে উদ্বার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। খোকন জানায়, আঃরশিদ নামের জনৈক ব্যাক্তির নিকট থেকে সাবকবলা জমি ক্রয় করে। হাবিব ও রেবা রশিদ মিয়ার জমিতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে। নতুন মালিকের নিকট তার জমি ছেড়ে দেবার কথা বলে টালবাহানা করতে থাকে।
    স্হানীয়রা জানায়,হাবিব ও রেবা অসামাজিক ও অনৈতিক কাজের সাথে জড়িত।তাদের বিরুদ্বে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) বলেন, মৌখিক ভাবে হামলার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্হা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ