ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আমতলীতে ট্রাকটর চুরি করে পালিয়ে যাওয়ার সময় গনধোলাই

     আমতলীতে ট্রাকটর চুরি করে পালিয়ে যাওয়ার সময় গনধোলাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীর ঘটখালী গ্রাম থেকে রবিবার রাতে জুয়েল হাওলাদারের ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি ট্রাকটর চুরি করে পালিয়ে যাওয়ার সময় চুনাখালী স্টান্ডে ধরা পরে গনধোলাইয়ের শিকার হয়ে লিটন ঢালী নামে এক চোর ।  

    জানা গেছে, পটুয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের সামসু ঢালীর ছেলে লিটনঢালী রবিবার রাতে আমতলী উপজেলার ঘটখালী গ্রাম থেকে জুয়েল হাওলাদারের ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি ট্রাকটর চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমতলী-পটুয়াখালী মহাসড়কের চুনাখালী নামক স্টান্ডে ধরা পরে।

    ধরা পরার পর স্থানীয় জনতা তাকে গনধোলাই দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

    এঘটনায় সোমবার সকালে ট্রাকটরের মালিক জুয়েল হাওলাদার লিটন ঢালীকে আসামী করে আমতলী থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আমতলী থানা পুলিশ তাকে সোমবার দুপুরে পটুয়াখালী থেকে লিটন ঢালীকে আমতলী এনে হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি করেন।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, চোর লিটন ঢালীকে পটুয়াখালী থেকে আমতলী  এনে হাসপাতালে রেখে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার নামে থানায় চুরির মামলা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ