ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বরিশালে কিং ব্রান্ড সিমেন্টের রাজসভা অনুষ্ঠিত

    বরিশালে কিং ব্রান্ড সিমেন্টের রাজসভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট ‘স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট’ স্লোগানে বরিশালে রাজমিস্ত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে রাজসভা । 

    স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২৪ জানুয়ারি) রাতে নগরীর হাটখোলা সড়কে সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী কল্যান সমিতি ভবনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কিংব্রান্ড সিমেন্টের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেসার্স হাওলাদার আয়রনের সত্ত্বধিকারী মাসুদ হওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  কিং ব্রান্ড সি‌মে‌ন্ট সাউথ উইং এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস্) মোঃ জিয়াউর রহমান।

    সভায় কিং ব্র্যান্ড সিমেন্টর গুণগত মান, উৎপাদন প্রক্রিয়া ও ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হয়। পাশাপশি নির্মাণকাজে দক্ষ কর্মীর ভূমিকা এবং উন্নতমানের সিমেন্ট ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করেন।

    সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে রাজমিস্ত্রিদের কিং ব্র্যান্ড সিমেন্টের ব্যবহার ও গুণগত মান সম্পর্কে অব‌হিত ক‌রেন প্র‌কৌশলী মামুনুর রশিদ।

    স‌ঠিক নির্মানকা‌জ প‌রিচালনা করা এবং নির্মানকা‌জে সি‌মে‌ন্টের স‌ঠিক ব্যবহার সম্প‌র্কে অব‌হিত ক‌রেন অ্যা‌সো‌সি‌য়েশন অফ বি‌ল্ডিং কনসাল‌টেন্স ব‌রিশা‌লের সভাপ‌তি প্র‌কৌশলী শাহাদাত শরীফ।

    কিং ব্রান্ড সি‌মে‌ন্ট ব‌রিশা‌লের এ্যারিয়া সেলস ম্যা‌নেজার আব্দুল মা‌লেক দেওয়া‌নের সঞ্চালনায় অন্যানর মধ্যে বক্তব্য রা‌খেন প্র‌কৌশলী মামুনুর রশিদ,কিংব্রান্ড সিমেন্টের পরিবেশক হাওলার এন্টারপ্রাইজের সত্বাধিকারী হাবিবুর রহমান হাওলাদার, গাজী এন্টারপ্রাইজের সত্বাধিকারী গাজী মহিউদ্দিন, রাজ‌মিস্ত্রী রাসেল হওালাদার ও সোহাগ মোল্লা।

    পরে র‌্যাফেল ড্র’র মাধ্যমে ১০ জন বিজয়ী এবং উপস্হিত সকল নির্মান শ্রমিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
     


    /এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ