ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন সিইসি

    গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন সিইসি
    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা আগামী বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন।

    রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলবেন।


    নির্বাচন কমিশনের (ইসি) খবর সংগ্রহকারী গণমাধ্যমকর্মীদের সংগঠন ‌‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)’ অনুষ্ঠানটি আয়োজন করছে।

    আরএফইডির সাধারণ সম্পাদক কাজী জেবেল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ‌‘আরএফইডি টক’ আয়োজন করা হয়েছে।  

    এতে অতিথি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরএফইডির সভাপতি সোমা ইসলাম।

    এর আগেও সিইসি সাংবাদিকদের সঙ্গে একবার আলোচনায় অংশ নিয়েছিলেন।

     

    কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। আলোচনায় তার পাঁচ বছর মেয়াদে বিভিন্ন কর্মযজ্ঞসহ বিভিন্ন বিষয় প্রাধান্য পেতে পারে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ