ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রজাতন্ত্র দিবসে মোদীকে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা

     প্রজাতন্ত্র দিবসে মোদীকে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার (২৬ জানুয়ারি) এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

    শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেছেন, ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে আপনাকে ও ভারতের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২১ সাল ছিল বাংলাদেশ-ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের মাইলফলক। এই বছর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে আপনার অংশগ্রহণের জন্য আবারও ধন্যবাদ জানাই।

    তিনি আরও বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব, আস্থা ও সহযোগিতা বেড়েছে। করোনা মহামারিতেও সহযোগিতার নতুন ক্ষেত্র প্রসারিত হয়েছে। আগামি ৫০ বছর দুই দেশ শান্তি ও সমৃদ্ধির পথে একযোগে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি।

    প্রসঙ্গত, আজ ২৬ জানুয়ারি ভারত ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ