ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঢাকায় ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

     ঢাকায় ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় ভারতীয় হাইকমিশনে যথাযথ মর্যাদায় উদযাপিত হলো ৭৩ তম প্রজাতন্ত্র দিবস।

    বুধবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল ৯টায় বারিধারার ভারতীয় চ্যান্সেরি কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    চ্যান্সেরি ভবন প্রাঙ্গণে ভারতের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজতন্ত্র দিবস উদযাপনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে যোগ দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এ সময়৷

    অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার জাতীয় পতাকা উত্তোলন শেষে দেশটির রাষ্ট্রপতির বাণী পাঠ করেন। করোনা ভাইরাসের মধ্যেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য হাইকমিশনার সবাইকে ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ও করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ