ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • অধ্যাপক ডা. জাফর ইকবাল

    শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে তা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়

    শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে তা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে, তা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়। শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগের দাবিতে সাত দিনব্যাপী অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙিয়ে আজ বুধবার উপস্থিত সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডা. জাফর ইকবাল। 


    জাফর ইকবাল বলেন, ‘সরকারের উচ্চমহলের সঙ্গে কথা বলে আমি এবং আমার স্ত্রী বুধবার ভোরে ক্যাম্পাসে এসে পৌঁছেছি। এসেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের আমরা বলেছি, তোমাদের প্রাণ অনেক মূল্যবান। এরপর আমরা তাঁদের অনশন ভাঙার অনুরোধ করেছি। তারা কথা রেখেছে।’ 

    শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাফর ইকবাল বলেন, ‘আমাদের অনুরোধে শিক্ষার্থীরা অনশন ভেঙেছে, এমন আনন্দ আমি আর কোনো দিন পাইনি।’ 

    জাফর ইকবাল বলেন, ‘এখানকার শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে তা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়। যখন আমি এখানে এসে দেখলাম অনশন করা শিক্ষার্থীদের চিকিৎসার জন্য কোনো মেডিকেল টিম নেই, তখন আমি খুবই ব্যথা পেয়েছি। পাশাপাশি এই শিক্ষার্থীদের যারা টাকা-পয়সা দিয়ে পাশে ছিল, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন কারাগারে। এদের দ্রুত মুক্তি দিতে হবে।’ 

    বেনামি মামলা বন্ধের কথা বলে জাফর ইকবাল বলেন, ‘অজ্ঞাত আসামি উল্লেখ করে একাধিক মামলা করা হয়েছে। পরে সুবিধামতো সেখানে শিক্ষার্থীদের নাম ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হবে। আমি অনতিবিলম্বে এসব বন্ধ করার অনুরোধ করছি।’ 

    সরকারের উচ্চমহলের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে জাফর ইকবাল বলেন, ‘তাঁরা (উচ্চমহল) আমাকে যে কথাগুলো দিয়েছেন, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। যদি সেটা না হয়, তাহলে বুঝে নেব সরকারের উচ্চমহল শুধু শিক্ষার্থী নয়, আমার সঙ্গেও প্রতারণা করেছেন।’ 

    এ সময় জাফর ইকবাল উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান। 

    এর আগে, আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে উপস্থিত ২৬ জন শিক্ষার্থী সাবেক অধ্যাপক জাফর ইকবালের অনুরোধে পানি পান করে অনশন ভাঙেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ