ঢাকা রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় সেনা অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুলকে কারণ দর্শানোর নোটিশ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞ কোনো দল নেই উজিরপুরে তাফসীরুল কুরআন মাহফিল  বিএনপি জোটকে চায় ৫২.৮০ শতাংশ ভোটার জামায়াত আপনাদের বেহেস্তে পাঠাতে চায়, অথচ আপনারা কেউ মরতে চান না: মণি গণভোটে হ্যাঁ বা না ভোটে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তারুণ্য ও মর্যাদার ৩৬ দফা ইশতেহার ঘোষণা এনসিপির গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচারণা করতে পারবে না: ইসি
  • কুষ্টিয়ায় স্কুলছাত্র খুন, গৃহবধূকে হত্যার অভিযোগ

    কুষ্টিয়ায় স্কুলছাত্র খুন, গৃহবধূকে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ার কুমারখালীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত এবং খোকসায় এক গৃহবধূর মরদেহ পাওয়া গেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়। অপরদিকে খোকসা উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক এ দুই ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে বুধবার রাতে কুমারখালী শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হাজী হোসেন আলীর স্কুলপড়ুয়া ছাত্র দিদারকে (১৬) দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে।
     
    নিহতের বাবা হাজী হোসেন আলী জানান, বেশ কিছুদিন থেকে দিদারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েকজন যুবকের বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে বুধবার রাতে শিলাইদহ বাজারে একটি কাঠের দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন যুবক ছুরি নিয়ে দিদারের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
     
    কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে।

    অপরদিকে বুধবার রাতে খোকসা উপজেলার একতারপুর কমলাপুর রইস মন্ডলের স্ত্রী সেলিনা খাতুনের (৩৫) মরদেহ নিজ ঘরে শয়ন কক্ষ থেকে পুলিশ উদ্ধার করেছে।
    এলাকাবাসী জানায়, টিউবওয়েল মিস্ত্রি রাজিনাথ পুরের ফকির হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে বেশ কিছুদিন ধরে পরকীয়া চলছিল গৃহবধূর। পরকীয়া প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে পর থেকে পরকীয়া প্রেমিক বিল্লাল লাপাত্তা। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। সেলিনা খাতুনের ভাই হাসনু শেখ বাদী হয়ে খোকসা থানায় একটি এজাহার দিয়েছেন।

    কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. খায়রুল আলম জানান, দুটি ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। খুব দ্রুত এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ