ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ফের স্থগিত সিনিয়র নার্স নিয়োগের পরীক্ষা

    ফের স্থগিত সিনিয়র নার্স নিয়োগের পরীক্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে ২ হাজার ৫০০ জন নিয়োগের লিখিত পরীক্ষা আবারো স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে সরকার কতৃক ঘোষিত লকডাউন ১৬ মে পর্যন্ত বর্ধিত করেছে স্বাস্থ্য বিভাগ। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্সের (১০ম গ্রেড) ৯ মের অনুষ্ঠিত পরীক্ষা কমিশন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    পরবর্তীতে ওই পদের পরীক্ষার তারিখ ও সময় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এর আগে পিএসসি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আড়াই হাজার নার্স নিয়োগের পরীক্ষা স্থগিত করেছিলো।

    এরপর পূণরায় পরীক্ষা নেওয়ার সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সর্বশেষ মঙ্গলবার পরীক্ষা আবারো স্থগিত করলো।

    গত বছরের ১ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে ২ হাজার ৫০০ জনকে নিয়োগের কথা বলা হয়েছিল। গত ২৮ জানুয়ারি সিনিয়র স্টাফ নার্স পদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় । ২৮ ফেব্রুয়ারি এমসিকিউয়ের ফল প্রকাশ করে পিএসসি। পরে ১১ মার্চ দশম গ্রেডের পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছিল পিএসসি।

    এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা গত ১০ এপ্রিল রাজধানীর ১৫টি কেন্দ্রে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ৩১ মার্চ সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ