ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • শহীদ ‍আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব

    সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সম্পাদক মুরাদ ‍আহমেদ

    সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সম্পাদক মুরাদ ‍আহমেদ
    সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সম্পাদক মুরাদ ‍আহমেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সদস্যদের জীবন মানোন্নয়নে গঠিত কল্যাণ তহবিলের দ্বি-বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। কল্যাণ তহবিলের সহ-সভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে সাধারণ সভায় সম্পাদকিয় প্রতিবেদন এবং আয়-বায়ের হিসেব-নিকাশ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক কমল সেন গুপ্ত।

    এছাড়া মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সহ-সভাপতি পুলক চ্যাটার্জি ও কাজী আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ ও কাজী মিরাজ মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, কাজী মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাইফুর রহমান মিরন, জিয়া শাহিন প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য দেবাশীষ চক্রবর্তী, সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক ও বর্তমান সদস্য মিজানুর রহমান, বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক এম. জহির, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক খান রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কেএম নয়ন, ক্রীড়া সম্পাদক আরিফিন তুষার, দপ্তর সম্পাদক এম. লোকমান হোসাইন, কার্যকরী কমিটির সদস্য এম মোফাজ্জেল, গোপাল সরকার, বেলায়েত বাবলু, সুমন চৌধুরী, খান রফিক, আনিসুর রহমান, জিয়াউদ্দিন বাবু, নাসিমুল হকসহ সাংবাদিক কল্যাণ তহবিলের অন্যান্য সদস্যবৃন্দ।

    মুক্ত আলোচনা শেষে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের কণ্ঠ ভোডে আগামী দুই বছরের জন্য সাংবাদিক কল্যাণ তহবিলের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালকে সভাপতি এবং মুরাদ আহমেদকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে।

    এছাড়া পুলক চ্যাটার্জিকে সহ-সভাপতি এবং কাজী আল মামুনকে সহ-সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ করা হয়েছে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক কমল সেন গুপ্তকে। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাইফুর রহমান মিরন ও মিজানুর রহমান।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ