ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • নরসিংদীতে ঘরে ঢুকে প্রভাষকের স্ত্রীকে গলা কেটে হত্যা

    নরসিংদীতে ঘরে ঢুকে প্রভাষকের স্ত্রীকে গলা কেটে হত্যা
    নিহত গৃহবধূ মানসুরা ‍আক্তার ‍ইতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী: নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় মানসুরা নামের ‍এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার শহরের সাটিরপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ের পেছনে ‍একটি বাড়িতে ‍এই ঘটনা ঘটে।

    নিহত গৃহবধূ মানসুরা আক্তার ইতি (২৪) শহরের সাটিরপাড়া কে কে ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিষয়ের প্রভাষক মশিউর রহমান হিমেলের স্ত্রী। এই দম্পতির চার বছরের এক কন্যাশিশু রয়েছে।

    নিহত গৃহবধূর স্বজন ও স্থানীয়রা জানান, এই দম্পতি তাঁদের শিশুসন্তানকে নিয়ে চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এক বছর ধরে ভাড়া থাকেন। বৃহস্পতিবার বিকেলে স্ত্রী মানসুরাকে বাসায় রেখে স্বামী মশিউর রহমান তাঁর গ্রামের বাড়ি বেলাব উপজেলার সল্লাবাদ এলাকায় যান।

    শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ওই বাসায় মানসুরার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে। সন্ধ্যা সাতটার দিকে গৃহবধূর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    বিকেল সাড়ে পাঁচটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহত গৃহবধূর বাবা, মা ও ভাই পাঁচদোনা থেকে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। নিহত মানসুরার স্বামী মশিউর রহমানও খবর পেয়ে বাসায় ফিরেছেন। পুলিশ সদস্যরা নিহতের স্বজন ও স্থানীয় লোকজনের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য নিচ্ছেন।

    নিহত গৃহবধূর বড় ভাই নূর মোহাম্মদ বলেন, ছয় বছর আগে ছোট বোন মানসুরার সঙ্গে মশিউরের পারিবারিকভাবে বিয়ে হয়। এক বছর ধরে ওই বাসায় ওঠার পর থেকেই প্রতি শুক্রবার মানসুরাকে বাসায় রেখে মশিউর তাঁর গ্রামের বাড়িতে যেতেন। গলাকাটা লাশ ঘরের মেঝেতে পড়ে থাকার খবর পেয়ে তিনি এসেছেন।

    তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডে কাকে যে সন্দেহ করব, সেটাই বুঝতে পারছি না। তবে যে বা যারা আমার বোনকে দিনদুপুরে এমনভাবে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।’

    ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার।

    সাহেব আলী পাঠান বলেন, ‘কে বা কারা ওই গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে, তা আমরা তদন্ত করে বের করব। সম্ভাব্য সব বিষয় সামনে রেখেই পুলিশি তদন্ত করা হবে। আশা করছি, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারব।’


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ