ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

    যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের মেলান্দহে যুবলীগ নেতাকে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    বাবুল মিয়া মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের সাধুপুর গ্রামের মুনছব আলী শেখের ছেলে।

    মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি শাহীন বাঘা জানান, বাবুল মিয়া নয়ানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

    মেলান্দহ থানার ওসি জানান, সোমবার (৩ এপ্রিল) দুপুরে ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে বাবুল মিয়ার (৪০) সঙ্গে তার চাচা জয়নাল শেখের কথা কথা কাটাকাটি হয়। পরে জয়নালের লোকজন পিটিয়ে গুরুতর আহত করে বাবুল মিয়াকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর ঢাকায় নেওয়ার পথে মারা যান বাবুল মিয়া।

    তিনি আরও জানান, এ ঘটনায় রাতেই নিহত বাবুল মিয়ার চাচাতো ভাই বাদশা মিয়া ও বাদশার শ্বশুর শরাফত আলী, সফুরা খাতুর ও শেফালী খাতুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ