ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

    ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের শিবালয়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশার ড্রাইভারসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শনিবার পৌনে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।  

    নিহতরা হলেন পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার হানিয়া গ্রামের আফাজউদ্দিনের ছেলে মো. জাহিদ (৩২), ইমতাজ ফকিরের ছেলে আব্দুর রহমান (৪০) এবং মৃত মোতালেবের ছেলে মো. আব্দুর রাজ্জাক। নিহত সকলের বাড়ি একই গ্রামে।

    এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ।

    নিহতের আত্মীয় আহমেদ ফয়সাল জানান, পেঁয়াজ বিক্রির জন্য বরংগাইল আড়তে এসেছিলেন রাজ্জাক ও রহমান। পেঁয়াজ বিক্রয় শেষে বাজার করে জাহিদের ব্যাটারিচালিত অটোরিকশায় ফিরছিলেন তারা। এসময় মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছে বেপরোয়া কমফোর্ট লাইনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।  

    বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, আজ পৌনে বারোটার দিকে বরংগাইল আড়তে পেঁয়াজ বিক্রি করে রিকশায় বাড়ি ফিরছিলেন আব্দুর রহমান ও রাজ্জাক। পথিমধ্যে মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছে বিপরীত দিক থেকে আসা কমফোর্ট লাইনের একটি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে দুজন মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ