ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দিনাজপুরে ছাত্রের পায়ের রগ ও গলা কেটে হত্যা

    দিনাজপুরে ছাত্রের পায়ের রগ ও গলা কেটে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

    শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে রানীগঞ্জ বাজারের গোহাটির পেছনে একটি খাবারের হোটেলের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে সময় কিশোরের ডান পায়ের রগ ও গলা কাটা অবস্থায় মাটিতে পড়ে ছিল।

    নিহত কিশোরের নাম রিসান। সে উপজেলার কশিগাড়ী গ্রামেরব মোঃ লিটন মণ্ডলের ছেলে। শুক্রবার (২৮ জানুয়ারি) রাত থেকে নিখোঁজ ছিল রিয়ান। রিসান রানীগঞ্জ হাই স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র।
     
    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রানীগঞ্জে গরু-ছাগলের হাট বসে। এই দুই দিন পাঁচবিবি উপজেলার এক ব্যবসায়ী জায়গা ভাড়া নিয়ে সেখানে খাবারের হোটেল করতেন। শনিবার দুপুরে বন্ধ থাকা সেই টিনের চালা দেয়া হোটেলের ভেতর রক্তাক্ত কিশোরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। রিসান ওই হোটেলেই শ্রমিক হিসেবে কাজ করত।

    রিসানের মা ওমিসা বেগম বলেন, তার ছেলে পড়াশোনার পাশাপাশি সংসারের হাল ধরতে রানীগঞ্জ গোহাটির একটি সাপ্তাহিক হোটেলে কাজ করত। প্রতিদিনের ন্যয় শুক্রবার রাত ১০টায় তিনি বিছানায় শুয়ে পড়েন। এর আগে ছেলেকে কল দিয়ে বাড়িতে আসতে বললে সে বাজারে আছে এবং কিছুক্ষণ পরে বাড়িতে ফিরবে বলে জানায় মাকে। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ছেলে রিসান বাড়িতে আসেনি।

    ঘটনাস্থলটি পরিদর্শন করেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।

    ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, শনিবার দুপুরে আমরা মরদেহটি উদ্ধার করেছি। হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকারীকে শনাক্ত করার জন্য আমরা অনুসন্ধান শুরু করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি ইউডি মামলা হয়েছে।

     


    দিনাজপুর/আসাদুল্লাহ আল গালিব/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ