ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • অনুপ্রবেশের দায়ে রৌমারীতে ভারতীয় নাগরিক আটক

    অনুপ্রবেশের দায়ে রৌমারীতে ভারতীয় নাগরিক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পাষান আলী (৪২) নামের ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি।

    শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর ১০৫২ এর ৬ সাব পিলার দিয়ে আন্তর্জাতিক সীমানা লংঘন করে দেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়। 

    আটক পাষান আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে। 

    বিজিবি জানায়, পাষান আলী কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশের সময় দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফরহাদ হোসেনের নেতৃত্বে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা দেখতে পায়। এসময় সন্দেহ হলে তাকে আটক করা হয়।

    বিজিবি ৩৫ ব্যাটালিয়নের রৌমারীর দাঁতভাঙ্গা বিওপির সুবেদার খালেদুর রহমান জানান, আইনানুগ ব্যবস্থার জন্য তাকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে। 

    রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

     


    রৌমারী/আবু সাইদ/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ