ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • বানিয়াচংয়ে ঘরের পিলারের নীচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

    বানিয়াচংয়ে ঘরের পিলারের নীচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের বানিয়াচংয়ে দুর্যোগ সহনীয় বাসগৃহ  প্রকল্পের ঘরের পিলারের নিচে চাপা পড়ে মারা গেছেন সিরাপজান বিবি (৮৯) নামে এক বৃদ্ধা। তিনি মৃত নেয়ামত উল্লার স্ত্রী। 

    শনিবার (২৯ জানুয়ারী) দুপুর ২টায় বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের মাদারীটুলা গ্রামে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, দুর্যোগ সহনীয় বাসগৃহের একটি পান মাদারীটুলা গ্রামের নেয়ামত উল্লার পুত্র মোঃ শরীফ উল্লাহকে। শরীফ উল্লাহ স্ত্রী-সন্তান ও মা সিরাপজান বিবিকে নিয়ে বসবাস করতেন। ঘটনার সময় ঘরের সামনে বসে ছিলেন সিরাপজান বিবি। এক পর্যায়ে ঘরের একটি পিলার ভেঙ্গে তার উপর পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

    বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেন বৃদ্ধার নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে

     


    বানিয়াচং/শাহ সুমন/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ