ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • যুক্তরাজ্যে পুরস্কৃত হলো আসমার ‘গিত্তাল মি আচ্ছিয়া’

    যুক্তরাজ্যে পুরস্কৃত হলো আসমার ‘গিত্তাল মি আচ্ছিয়া’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গারো জনগোষ্ঠীর প্রবীণ ব্যক্তি জনিক নকরেককে নিয়ে নির্মিত আসমা বীথির প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কৃত হলো যুক্তরাজ্যে। ‘গিত্তাল মি আচ্ছিয়া’ নামের এই চলচ্চিত্র যুক্তরাজ্যভিত্তিক ‘ডব্লিউআরপিএন উইমেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১’–এ ‘আউটস্ট্যান্ডিং এক্সিলেন্স’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।

    কবি ও আলোকচিত্রী আসমা বীথির প্রথম চলচ্চিত্র এটি। ৩৬ মিনিটের এই চলচ্চিত্র এর আগে লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ (২০২১), ডকুমেন্টারি ফিল্মমেকার শোকেস (২০২১), আইক্যান-হান্না ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ (২০২১) দেশ-বিদেশের বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে।

    চার বছর আগে শুরু হওয়া চলচ্চিত্রের নির্মাণকাজ শেষ হয় ২০২০ সালে। ‘গিত্তাল মি আচ্ছিয়া’র চিত্রগ্রহণ, গবেষণা, পাণ্ডুলিপি প্রস্তুত ও পরিচালনা করেছেন আসমা বীথি। সম্পাদনা করেছেন পঙ্কজ চৌধুরী রনি।

    এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র জনিক নকরেককে গারো বা মান্দি জনগোষ্ঠীর জীবন্ত কিংবদন্তি বলা হয়। গারোদের আদি ধর্ম সাংসারেক চর্চাকারীদের মধ্যে যে কজন বেঁচে আছেন, তিনি তাঁদের একজন। তাঁর জন্ম তৎকালীন অবিভক্ত ভারতের ত্রিপুরা রাজ্যে হলেও ছোটবেলা থেকেই বসবাস করেন টাঙ্গাইল জেলার মধুপুরের চুনিয়া গ্রামে।

    জনিক নকরেককে অনুসরণ করতে করতে যেন গোটা মান্দি সম্প্রদায়ের হৃদয়ের ছবিটাও দেখা হয়ে যায় দর্শকের। ফসল রক্ষায় উল্কার দেবতা রাক্কাশি মিদ্দির আমুয়া (পূজা), জনিকের স্মৃতিচারণা, মান্দিদের দলগত নাচ যেন একটানে চুনিয়ায় নিয়ে যায় দর্শককে। 


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ